• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ১৩:০২
অ+
অ-
আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন পাল্টা ধাক্কা দেবে-যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না : নজরুল ইসলাম
যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে এ সরকারকেও পালাতে হবে

তিনি লেখেন, খুলনায় আজ সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততই বড় হচ্ছে! সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ এবং বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে যাচ্ছে আওয়ামী লীগ!

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন না মনে করেন। তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে,  তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আওয়ামী লীগ ফিরতে পারলে, রবেনা কিছু অবশিষ্ট!

এমএসআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদরাজধানীর খবরআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত