• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ১৮:৩০
অ+
অ-
ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের নিন্দা

সয়াবিন ও পামওয়েল তেলের দাম বৃদ্ধি ও বন্দরের মাশুল (ট্যারিফ) বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে রাজনৈতিক জোটটি।

এতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বাড়ানোর ফলে জনজীবন এমনিতেই বিপর্যস্ত। সরকার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে।

আরও পড়ুন

বাড়ল জেট ফুয়েলের দাম
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৬ টাকা
লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম

বিজ্ঞাপন

তারা বলেন, বাজারে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। তার উপর নতুন করে ভোজ্য তেল বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৬ টাকা, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা এবং খোলা পামওয়েলের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত জনজীবনের সংকটকে আরও ভয়াবহ করে তুলবে। 

বাম গণতান্ত্রিক জোটের এই নেতারা বলেন, ইতোপূর্বে গত এপ্রিল মাসেই একবার ভোজ্য তেলের দাম (বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ও পামওয়েল ১২ টাকা) বাড়ানো হয়েছে। ফলে ৫ মাসের ব্যবধানে নতুন করে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, জনগণের কথা না ভেবে আমদানি-রপ্তানিকারকদের কথা চিন্তা করে একতরফাভাবে বন্দরের মাশুল (ট্যারিফ) ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার যা মোটেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে লাভজনক অবস্থায় থাকার পরও কেন এই ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত তা খুবই রহস্যজনক। একদিকে জনমত উপেক্ষা করে লাভজনক বন্দরের কন্টেইনার পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চক্রান্ত চলছে। তারই অংশ হিসেবে বিদেশি কোম্পানিকে যাতে ট্যারিফ বাড়াতে না হয় সেই জন্য বিদেশি অপারেটরদের মুনাফার সুবিধা করে দিতেই ইজারার পূর্বে সরকারই ট্যারিফ বাড়ানোর এই গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব পড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। ফলে পণ্যমূল্য বাড়বে এবং শেষে এই বাড়তি মূল্য দেশের জনগণকেই পরিশোধ করতে হবে। 

বিজ্ঞাপন

ওএফএ/বিআররইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভোজ্যতেলবাজার দরতেলের বাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র