• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২
অ+
অ-
জামায়াত আমিরের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের (জেটরো) একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা; সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের হিরোনোরি ইয়ামানাকা; ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা ও ভাইস-প্রেসিডেন্ট হিরোনোরি ইয়ামানাকা এবং মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু। আরও উপস্থিত ছিলেন জেট্রো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।

বৈঠকে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

জাপান প্রতিনিধি দল জামায়াত আমিরকে জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

জামায়াত আমির জাপানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম।

জেইউ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতজাপান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

‘কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’

‘কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’