এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে : সাইফুল আলম মিলন

ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন বলেছেন, এখন পর্যন্ত যা দেখলাম তাতে মনে হয়েছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, আশা করছি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এর আগে তেজগাঁও বটমলী কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
ঢাকা-১২ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী সাইফুল হক এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন (দাঁড়িপাল্লা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া এই আসনের আরে শক্তিশালী প্রার্থী হলেন সাইফুল আলম নীরব। তিনি ফুটবল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করছেন। এছাড়াও বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে থাকার কথা জানা গেছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।
এমএইচডি/এমএসি/বিআরইউ