চট্টগ্রাম-৯ : ৩৮ কেন্দ্রে এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান এগিয়ে রয়েছেন। আসনটিতে মোট ১২১টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ৩০ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ১৩ হাজার ৯৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
নগরীর সৌভাগ্যের আসনখ্যাত চট্টগ্রাম-০৯ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।
আসনটিতে বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন— জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর (হাতপাখা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম) এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল)।
আরএমএন/এমএন