ঢাকা-২০ : ২৫ কেন্দ্রে এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ১৪৮ কেন্দ্রের মধ্যে ২৫ টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ৩৬ হাজার ৯৪১ জন ভোট দিয়েছেন। তবে ৮৬৭ জনের ভোট বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন ২৫ হাজার ৭৮টি,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম, ৮ হাজার ৫৩৯টি,
জাতীয় পার্টির আহসান খান ৩৫৮টি, খেলাফত মজলিশের আশরাফ আলী দুই হাজার সাতটি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আরজু মিয়া ২০টি ও এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ ৭২টি ভোট পেয়েছেন।
এই আসনের মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯টি।
এআর/এমএন