চট্টগ্রাম-১৪ : বিএনপি প্রার্থীর কাছে অল্প ভোটে হারলেন কর্নেল অলির ছেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান রয়েছে ১ হাজার ২৬টি।
প্রসঙ্গত, ওমর ফারুক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে। আসনটি থেকে অলি আহমেদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আর ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং নিজের ছেলেকে এই আসনের প্রার্থী হিসেবে প্রচার করেন তিনি।
এমআর/এমএন