শোষণমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা জয়নুল আবদিন ফারুকের

শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে পুরো উদ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতো কাজ করার অঙ্গীকার করেন।
গতকাল নোয়াখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, আইনশৃঙ্খলা, মাদক, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে বলে তিনি জানান।
উপজেলা পরিষদের সভা কক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এ সব কথা বলেন।
সূত্র : বাসস।
এনএফ