• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১০:১৪
অ+
অ-
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হলো দেশটিতে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সভা। সম্প্রতি ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অস্ট্রেলিয়ার দুই দিনব্যাপী এ সম্মেলন ও সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আয়োজনে চিকিৎসক, তাদের পরিবারের সদস্যসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের পাঁচ শতাধিক বাংলাদেশি অংশ নেন। সম্মেলনকে কেন্দ্র করে প্রথম দিন বাংলাদেশিদের জন্য পুনর্মিলনী, বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আয়োজনের দ্বিতীয় দিনে বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক সভায় তিন শতাধিক বাংলাদেশি চিকিৎসক অংশ নেন।

অন্যদিকে, চিকিৎসকদের বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি স্টিভ রবসন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির রাজধানীতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি। সম্মেলন শেষে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ডা. ময়জুর রহমান মারুফ এবং সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসাইন খান নির্বাচিত হন।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ডা. মাজহার হক বলেন, আমরা সবসময় চেষ্টা করেছি বাংলাদেশি চিকিৎসকদের একত্রিত করে বিভিন্ন আয়োজন করার। সেটা বাংলাদেশি চিকিৎসকদের কল্যাণেই হোক কিংবা বিনোদনের জন্যই হোক, আমরা সব সদস্যই সর্বাত্মক চেষ্টা করে গিয়েছি। আশা করছি, নতুন কমিটিও এই প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি আরও নতুন কার্যক্রম নিয়ে আসবে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান