• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে স্বদেশ প্রবর্তন দিবস উদযাপন

মালদ্বীপ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ০৭:২৫
অ+
অ-
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে স্বদেশ প্রবর্তন দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছেন মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন

বুধবার (১০ জানুয়ারি) দিবসটি উপলক্ষে, হাই কমিশনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

মিশনের কল্যাণ সহকারী(শ্রম) আল মামুন পাঠান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

ব্রুনাইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত
শেখ হাসিনাকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রী প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে মো. সোহেল পারভেজ, কাউন্সিলর (শ্রম) এবং দূতালয় প্রধান ও তৃতীয় সচিব জনাব চন্দন কুমার সাহা। পরে  জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

হাই কমিশনার তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে দীর্ঘদিন কারা ভোগের পর মুক্তি লাভ করে ১৯৭২ সালের এইদিন পাকিস্তান হতে লন্ডন এবং নয়াদিল্লী হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। জাতির পিতার স্বদেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে। তিনি সকলকে একযোগে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে, উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আপ্যয়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার