• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের আহ্বায়ক কমিটি গঠন

আনোয়ার হোসেন মামুন, কাতার প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৫
অ+
অ-
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধান উপদেষ্টা করে দেশে ও প্রবাসে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এ সমিতি গঠন করা হয়েছে।

কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী উপজেলার পোমরা ইউনিয়নের আব্দুল সালামকে আহ্বায়ক এবং পারুয়া ইউনিয়নের নাছির উদ্দীন তালুকদারকে সমিতির সদস্য সচিব মনোনীত করা হয়। রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের মতবিনিময় সভার পরামর্শক কমিটি তাদের এ পদে মনোনীত করেন।

আরও পড়ুন

অবৈধ উপায়ে রোমানিয়া ছাড়ার চেষ্টা, ৩ বাংলাদেশি আটক
লেবাননে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, অপর একজনসহ আহত ১০

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন– সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ফারুক পিয়ারু, যুগ্ম আহ্বায়ক আলম শাহ তালুকদার, আব্দুল্লাহ মুবিন চৌধুরী ও মফিজুর রহমান এবং সদস্য পদে মো. হাবিবুর রহমান সুমন, অসীম কুমার শীল, মো. মোতালেব চৌধুরী, সজল মালাকার, মো. ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন তুষার, আলী শাহ্ মুন্না, সোহেল তালুকদার, খোরশেদ আলম মুন্না।

কাতারের দোহার নিউ জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত রাঙ্গুনিয়ার সিনিয়র নেতারা এবং দলমত নির্বিশেষে সবার উপস্থিতিতে ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন– শফিকুল ইসলাম তালুকদার বাবু, নাছের উদ্দীন, ফরিদ আহমেদ, তসলিম গণি, মো ফরিদ ও আসলাম উদ্দীন। পরে পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কাতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২