• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

পর্তুগালে কুমিল্লা উত্তর কমিউনিটির যাত্রা শুরু

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ১৯:২৮
অ+
অ-
পর্তুগালে কুমিল্লা উত্তর কমিউনিটির যাত্রা শুরু

পর্তুগালে বসবাসরত কুমিল্লা জেলার মেঘনা, তিতাস, হোমনা, দাউদকান্দি, মুরাদ নগর, চান্দিনা, দেবিদ্বার ও বুড়িচং এই আট উপজেলার প্রবাসীদের উদ্যোগে যাত্রা শুরু করল ‘কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল’। রোববার (২৪ মার্চ) লিসবনের এম্বার রেস্টুরেন্টে সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পর্তুগালে বসবাসরত কুমিল্লা উত্তরের আট উপজেলাবাসীকে ঐক্যবদ্ধ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সঙ্গে একটি সুসংহত বাংলাদেশ কমিউনিটি তৈরির লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেনের উপস্থিতিতে শাহজাহান সিরাজ টিটুকে সভাপতি, জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শিমুল সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

পর্তুগালে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেবে সিআরসিআইপিটি
ইতালিতে আইপিএর উচ্চতর কোর্সে বাংলাদেশি সাংবাদিক মেসবাহ
গ্রিসে বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা প্রদান

dhakapost

নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ সভাপতি মো. এনামুল হক বলেন, সামাজিক উন্নয়নে একটি সাংগঠনিক কাঠামো প্রয়োজন হয়। সে কারণে আমাদের এ উদ্যোগ। আশা করছি আমরা পর্তুগালের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুমিল্লা উত্তরের এই আট উপজেলার প্রবাসীদের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করতে সক্ষম হব। যাতে সবার সহযোগিতায় এগিয়ে আসা যায়। এর সঙ্গে আমরা পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির অবস্থানকে আরও বেশি সাফল্যমণ্ডিত করতে পারব বলে আশা রাখছি।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন– সহ সভাপতি দিদারুল ইসলাম, আবুল কাশেম, মো. আলাউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, জুয়েল ইসলাম। সহ সাংগঠনিক জামিল হোসাইন, নোমান সরকার, তারেক আজিজ রাব্বি। দপ্তর সম্পাদক আতাউর রহমান, সহ দপ্তর সম্পাদক মোবাররক হোসেন, আমিনুল ইসলাম সরকার। প্রচার সম্পাদক মাহাবুব আলম, সহ প্রচার সম্পাদক গোলাম মহিউদ্দিন, তারিকুল ইসলাম। কোষাধ্যক্ষ সম্পাদক মোহাম্মদ মিজান, সহ কোষাধ্যক্ষ সম্পাদক তৌফিকুল ইসলাম, কাউছার আলম। সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান সুমন, সহ সমাজকল্যাণ সম্পাদক আবুল কালম, প্রান্ত সাহ, মো. আসিফ ইকবাল। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুর রহমান, মোহাম্মদ সোহাগ (শাওন)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহা জালাল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হযরত আলী মোল্লা, কার্যকরী সদস্য মোহন সরকার, নাঈম মুহিত, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, আশিষ কুমার।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্তুগালপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে