• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের কোরআন প্রতিযোগিতা

আনোয়ার হোসেন মামুন, কাতার প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৫
অ+
অ-
কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের কোরআন প্রতিযোগিতা

কাতার প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিয়ে ব্যতিক্রমী এক কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

কাতারের স্থানীয় সময় সোমবার (১ এপ্রিল) দোহা ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে এ কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেল থেকে শুরু হওয়া এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩০ জন কাতার প্রবাসী শিশু-কিশোর ও তরুণ। এরকম কোরআন প্রতিযোগিতা অংশ নিতে পেরে খুশি শিশু-কিশোর, অভিভাবক, প্রতিযোগিতায় দায়িত্ব পালন করা বিচারকরাও।

সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা আকাশ ও সিনিয়র সদস্য কাজী মোহাম্মদ শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির ইফতার মাহফিল
প্রবাসীদের ঋণ দিতে কেন এত অনীহা প্রবাসী কল্যাণ ব্যাংকের?
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের আহ্বায়ক কমিটি গঠন

dhakapost

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম।

ভিন্ন কিছু চিন্তা ধারা থেকেই কাতার প্রবাসী শিশুকিশোর ও তরুণদের নিয়ে এরকম কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠনটি।

বিজ্ঞাপন

প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশুকি-শোর ও তরুণ প্রজন্মকে নিয়ে ব্যতিক্রমী এ কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করায় সাংবাদিক সংগঠনের প্রশংসা করেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

প্রবাসী সাংবাদিকদের আয়োজিত কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের অংশ গ্রহণে কানায় কানায় পরিপূর্ণ ছিল অনুষ্ঠানটি। ইফতারের আগমুহূর্তে দোয়া ও মোনাজাত করা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কাতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

পাঁচ দিনে ১৪০টির বেশি ফ্লাইট পরিচালনার ঘোষণা কাতার এয়ারওয়েজের

পাঁচ দিনে ১৪০টির বেশি ফ্লাইট পরিচালনার ঘোষণা কাতার এয়ারওয়েজের

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা