• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান

জাহিদ হোসেন জনি, কুয়েত
৬ এপ্রিল ২০২৪, ১৬:০১
অ+
অ-
কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান

‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে ধারণ করে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান করেছে প্রবাসী বাংলাদেশি তরুণরা। কুয়েত ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় কয়েকজন বাংলাদেশি তরুণের উদ্যোগে ও কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে অংশ নিতে ডিউটি শেষে দেশটির বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম। দিনভর রোজা রেখে ও ইফতার শেষ করে তারা চলে আসেন কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংক হসপিটালে। সেখানে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বান
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন
কুয়েতে কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান

dhakapost

রক্ত দিতে আসা ফয়সাল ও আমির খলিফা বলেন, আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আগেও বিভিন্ন সময় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু এবার রোজার মধ্যে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিতে পেরে আমি অনেক খুশি, কারণ রোজার মাসে এর ফজিলত অনেক বেশি।

বিজ্ঞাপন

উদ্যোক্তাদের একজন জাহিদ হোসেন জনি বলেন, যখন আমি কুয়েতের মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কুয়েতে অবস্থিত ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট, তখন সবার সঙ্গে যোগাযোগ শুরু করি এবং সবার মধ্যে আগ্রহ দেখি। তাই সবাইকে নিয়ে আমরা রক্তদান করেছি। বিদেশে মাটিতে দেশের মান সমুন্নত করাই আমার মতো তরুণ প্রবাসীদের লক্ষ্য বলে আমি মনে করি।

মানবতার সেবায় এ ধরনের কার্যক্রমে অন্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার