• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েত গোল্ডেন জুবিলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১০:১০
অ+
অ-
কুয়েত গোল্ডেন জুবিলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন

বাংলাদেশ ও কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গোল্ডেন জুবিলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান।

বিজ্ঞাপন

বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েতের আয়োজনে এ টুর্নামেন্টে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ১৪টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।

রোববার (১২ মে) কুয়েতে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, মিনিস্টার শ্রম আবুল হোসেন, আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমদ আজিজ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার, ব্লো গাল্ফের কর্ণধার মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েতে অবৈধ প্রবেশের দায়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত
ফিরবেন দেশে, ইমিগ্রেশন শেষে এয়ারপোর্টেই মারা গেলেন কুয়েত প্রবাসী

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মো. ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোর্শেদ, মির্জা সোহেল বেগ, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব টিমের সদস্যসহ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। স্পন্সর আজিজ গ্রুপ অব কোম্পানি।

শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান মেয়াদ শেষে দেশে ফেরায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার