• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

টরন্টোতে ১ জুন বাংলা বইমেলা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৮ মে ২০২৪, ১৫:৩৭
অ+
অ-
টরন্টোতে ১ জুন বাংলা বইমেলা

কানাডার  টরন্টোতে অন্যমেলা আয়োজিত ১৮তম টরন্টো বাংলা বইমেলা জুন ১ এবং ২ তারিখ ( শনিবার ও রবিবার ) শুরু হবে।  আজ সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে টরন্টো’র মিডিয়া ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সাওগাত আলি সাগর (নতুন দেশ),সঞ্জয় চাকী (ক্লাইমেট টিভি), তাপস কর্মকার (খবরের কাগজ), দীন ইসলাম (প্রবাসী টিভি), মো. ইব্রাহিম (আর টিভি) , সাংবাদিক মোশাররফ হোসেন এবং প্রিন্ট মিডিয়ার ও ইলেট্রনিক মিডিয়া’র প্রতিনিধিবৃন্দ।

সভায় বইমেলা আয়োজকদের পক্ষ থেকে প্রচার ও মিডিয়া সমন্বয়কারী কাজী বাসিত মিডিয়া প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বইমেলা’র আহ্বায়ক শেখ সাদী আহমেদকে বইমেলা সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার অনুরোধ করেন। আয়োজকদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত আসমা আহমেদ, জসিম মল্লিক, সাঈদা বারী, জামানা হাসিনা , রিঙ্কি আহমেদ পুরো বইমেলা’র আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং মিডিয়া ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

এই প্রথম ইসরায়েলি বসতকারীদের নিষেধাজ্ঞা দিলো কানাডা
ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি

বিজ্ঞাপন

সাদী আহমেদ তার বক্তব্যে ২ দিন ব্যাপী বইমেলার কার্যক্রম সম্পর্কে বিবরণ দেন। 

তিনি জানান, এবারের বইমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মো. নুরুল হুদা (মহা-পরিচালক/ বাংলা একাডেমী) বাংলাদেশ থেকে লেখক, প্রকাশক, কবি, সাহিত্যক , সংগীত শিল্পী, আবৃত্তিকার সংস্কৃতি কর্মী ও বাংগালীদের মিলনমেলায় পরিনত হবে বলে আশা প্রকাশ করেন।

আসমা আহমেদ বলেন এবারের বইমেলায় অনেক নতুন সংযোজন রয়েছে যা বইমেলা কে নতুন উচ্চতায় নিয়ে যাবে , তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশের সবাইকে আমন্ত্রন জানিয়েছেন, সুস্থ সংস্কৃতির বিকাশে বইমেলা সফলতা করেন।

বিজ্ঞাপন

জসিম মল্লিক বাংলাদেশ থেকে আমন্ত্রিত লেখক ও প্রকাশকদের বিষয়ে যাবতীয় তথ্য জানান। তিনি জানান এবারের মেলায় সংবাদিকদের জন্য একটি বুথ থাকবে

সাঈদা বারী বলেন শিশু কিশোরদের জন্য এবারের বইমেলায় বেশ কিছু আয়োজন থাকছে তাই সন্তানদের নিয়ে বইমেলায় আসতে অনুরোধ জানিয়েছেন।

অরুনা হায়দার সাংস্কৃতিক আয়োজন সম্পর্কে তথ্য তুলে ধরেন , তিনি জানান এবারের বইমেলায় টরন্টো’র বেশীরভাগ সাংস্কৃতিক সংগঠন ( অন্যস্বর, আপন উচ্চারন, কন্ঠ চিত্রন) ২টি বিশ্ববিদ্যালয়, শিশুদের সংগঠন (খেলাঘর কানাডা, দিদিমনির আসর) ও সুকন্যা ন্রিতাংগন, আবৃত্তিকার বেলায়েত হোসেন, জিন্নাহ চৌধুরী, শেখর গোমেজ,প্রমুখ, এবং সংগীতে রনি দত্ত, লিলি ইসলাম, শহীদ খন্দকার টুকু, ফারহানা শান্তা , নাহিদ কবির, মেহজাবিন ওসমান, নিঝুম প্রশান্তি প্রমুখ অংশগ্রহণ করবেন। মিডিয়া ও সাংবাদিকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে বলে বইমেলা’র আয়োজকদের প্রতিশ্রুতি দেন ।

মতবিনিময় সভার শেষে চা চক্রের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে