বিজ্ঞাপন

প্রবাসীদের সম্পদ ও পরিবারের সুরক্ষায় দ্রুত সহায়তার আহ্বান

প্রবাসীদের সম্পদ ও পরিবারের সুরক্ষায় দ্রুত সহায়তার আহ্বান

প্রবাসীরা সকাল-সন্ধ্যা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে। সেই কষ্টে অর্জিত অর্থ দিয়ে দেশে পরিবারের জন্য কিছু করতে গেলে স্থানীয় প্রভাবশালী মহল ও বখাটের হামলা-মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হন। তাই প্রবাসীদের সম্পদ ও পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রশাসনকে দ্রুত সেবা প্রদানের আহ্বান কুয়েত প্রবাসীদের।

বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহরা, কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল হকের এক বিদায়ী সংবর্ধনা সভায় এসব দাবি তুলে ধরেন প্রবাসীরা। 

বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহার শাখার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহারা শাখার উপদেষ্টা হাজী ইউনুস। বিশেষ অতিথি ইব্রাহিম চৌধুরী, ইসমাইল হোসেন হাওলাদার, মীর আহমেদ, এনামুল কবির মামুনসহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।