• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কানাডায় আল্ট্রা ম্যারাথনে প্রথম প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি
২৭ মে ২০২৪, ১১:৫২
অ+
অ-
কানাডায় আল্ট্রা ম্যারাথনে প্রথম প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ

আল্ট্রা ম্যারাথন (৬০ কিমি) ক্যাটাগরিতে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক অংশগ্রহণ করেছেন। 

বিজ্ঞাপন

কানাডায় ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগরি ম্যারাথন দৌড়। যা বর্তমানে কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা সর্বশেষ ২০১৯ পর্যন্ত মোট আটবার আলবার্টা প্রদেশের শ্রেষ্ঠ রোড রেস হিসেবে নির্বাচিত হয়েছে।

এই প্রতিযোগিতায় দুই বছরের শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার বিভিন্ন দূরত্বের দৌড় কিংবা হাঁটায় অংশগ্রহণের মাধ্যমে পুরো ক্যালগরি নগরী উৎসবমুখর হয়ে ওঠে। এই প্রতিযোগিতায় বিভিন্ন দূরত্বের মধ্যে আলট্রা (৬০ কিমি), ফুল (৪২.২ কিমি) আর হাফ (২১.১) ম্যারাথন দৌড় সর্বাধিক জনপ্রিয়।

আরও পড়ুন

টরন্টো সংস্কৃতি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
ঢাকায় কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

বিজ্ঞাপন

এবারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ক্যালগরিতে বসবাসরত প্রবাসীদের জন্য একটু ভিন্ন অভিজ্ঞতা ছিল। এবারের ২৬মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় দশ হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

আল্ট্রা ম্যারাথন (৬০ কিমি) ক্যাটাগরিতে অল্প কয়েকজন অংশগ্রহণ করেন। তারমধ্যে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক অংশগ্রহণ করেন।

নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক জানান, কানাডায় এ এক অন্যরকম অনুভূতি। গত কয়েক বছরে আমি কানাডার টরেন্টোতে ম্যারাথন দৌড়ে, ঢাকায় বঙ্গবন্ধু ম্যারাথন এবং ক্যালগেরির এই একই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলাম। এ বছর প্রথমবারের মতো আল্ট্রা‌ ম্যারাথনে অংশগ্রহণ করছি। অ্যাকটিভ লিভিংয়ে অভ্যস্ত হতে এবং প্রেরণা জাগাতে ম্যারাথন দৌড়ের বিকল্প নেই।

বিজ্ঞাপন

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০