• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

কানাডার টরেন্টোতে সাতদিনের নাট্য কর্মশালা শুরু

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি
৯ জুন ২০২৪, ০৯:০০
অ+
অ-
কানাডার টরেন্টোতে সাতদিনের নাট্য কর্মশালা শুরু

কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে শুরু হয়েছে সাতদিন ব্যাপী নাট্য কর্মশালা। টরন্টো থিয়েটার ফোক্সের ইমামুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মশালা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। 

বিজ্ঞাপন

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, টরন্টোতে নিয়মিত নাটক প্রদর্শনী শুরুর লক্ষ্যে নাট্যকর্মীর সংখ্যা বাড়ানো জরুরি। আর এ লক্ষ্যেকে সামনে রেখেই এই কর্মশালার আয়োজন। প্রায় ২০ জন সাংস্কৃতিক কর্মী ও নাট্যকর্মী এ কর্ম শালায় অংশ নেন। 

এই কর্মশালাতে থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সংগীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা। এক কথায়, একটি নাটক সুষ্ঠুভাবে, সঠিকভাবে সফল মঞ্চায়নের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে। 

নাটককে বলা হয় সমাজের দর্পণ। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, সমাজ সচেতনতা সৃষ্টির জন্য, জনকল্যাণমূলক যে কোন সামাজিক আন্দোলনকে বেগবান করার জন্য, সামাজিক রুচির পরিবর্তন করার জন্য নাটক হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার।

বিজ্ঞাপন

এই নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসাবে থাকবেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম এবং সমন্বয়কারী হিসাবে থাকবেন শারমিন শরিফ শর্মী! মাহমুদুল ইসলাম সেলিম।

৭দিন ব্যাপী কর্মশালার আজ ছিল প্রথম দিন! মাঝে একদিন বিরতি দিয়ে এই কর্মশালা আগামী ১৫ জুন পর্যন্ত চলবে! 

কর্মশালার প্রশিক্ষক নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম বলেন, 'টরন্টোর নানান অনুষ্ঠান রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের মূল ব্যক্তিবর্গ এই কর্মশালাতে যুক্ত হয়েছেন দেখে আমি অভিভূত! এ যেন বাংলা নাট্যের প্রতি ভালবাসারই প্রতিচ্ছবি! প্রবাসের প্রতিটি শহরে বাংলা নাটক তথা বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা! 

বিজ্ঞাপন

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে