• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের চিকিৎসা সামগ্রী বিতরণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৫ জুন ২০২৪, ০৬:২৯
অ+
অ-
আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের চিকিৎসা সামগ্রী বিতরণ

চট্টগ্রামে ৫০ জন বেওয়ারিস রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়ায় বেওয়ারিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসব সরঞ্জাম ও সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মো. শওকত হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত ও চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতারা।

আরও পড়ুন

দুবাইয়ে ‘প্রবাসীর হেলিকপ্টারে’র যাত্রা
দুবাইয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী

এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী টিঙ্কু বড়ুয়া, প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের সহ সভাপতি সমীরণ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি, প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল ইসলাম, রাউজান বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সোহেল ও স্থানীয় ইউপি সদস্য কাউছার আলম প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশবিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সর্বশেষ হাটহাজারীর বেওয়ারিস সেবা ফাউন্ডেশনের সঙ্গে চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম অংশ নেয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান