• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মাদ্রিদে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
১৫ আগস্ট ২০২৪, ১৬:৪৫
অ+
অ-
মাদ্রিদে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন ২০২৪ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) মাদ্রিদ শহরের অদূরে পিকনিক স্পট রাসকাফ্রিয়ায় এ বনভোজন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ওইদিন সকাল ১০টায় মাদ্রিদ থেকে তিনটি বাস ও কয়েকটি প্রাইভেট গাড়ি নিয়ে যাত্রা শুরু করে আয়োজনকারীরা। সঙ্গে ছিলেন সর্বস্তরের বিক্রমপুর মুন্সিগঞ্জবাসী।

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এসময় পুরো রাসকাফ্রিয়া এলাকাটি বাংলা ভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি।

আরও পড়ুন

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের দাবি
শেখ হাসিনার পদত্যাগে স্পেনে প্রবাসীদের উল্লাস

বিজ্ঞাপন

dhakapost

বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভূইয়া কচি ও সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান রাজুর তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রানা, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন শেখ, সহ সভাপতি কাজী বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সংগঠনের প্রচার সম্পাদক রুবেল দেওয়ান, দপ্তর সম্পাদক বাবু, মহিলা সম্পাদিকা আফরোজা লতা, সদস্য এহছানুল হক রনক, জাকির হোসেন হিরা প্রমুখ।

অনুষ্ঠানে কৌতুক, দেশীয় গান, নৃত্য, আবৃত্তি সবাইকে নিয়ে গিয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এতে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। দুপুরে বাংলাদেশি রকমারি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

dhakapost

নারীদের বালিশ খেলা, শিশুদের ফুটবল খেলা এবং শেষ পর্বে রাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দেওয়ায় আমরা কমিটির দায়িত্বশীলদের ধন্যবাদ জানাই। দিন শেষে অতিথি, সদস্য ও কমিউনিটি নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি মিল্টন ভূইয়া কচি ও সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান রাজু।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা