• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি নিহত, হাইকমিশনের শোক

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ২০:১০
অ+
অ-
মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি নিহত, হাইকমিশনের শোক

মালয়েশিয়ার জোহরবারু প্রদেশের পেনটাকেম কোম্পানিতে অগ্নিদগ্ধ হয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন– মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবু তাহের।

এ ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

একই ঘটনায় আরও একজন বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে জহুরবারুর সুলতান আমিনাহ হাসপাতালে ভর্তি আছেন। তিনি হলেন মুন্সিগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম (আকাশ)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু
মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় বাংলাদেশিকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের নির্দেশে প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও কল্যাণ সহকারী মোকছেদ আলী জহুরবারুতে যান এবং হাসপাতাল, ফ্যাক্টরি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সঙ্গে তারা সংশ্লিষ্টদের সঙ্গেও যোগাযোগ করেছেন।

তারা জানান, বর্তমানে মরদেহগুলো মর্গে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০