বিজ্ঞাপন

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আমিরাত প্রবাসী নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আমিরাত প্রবাসী নিহত

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাটের দক্ষিণ পাশে নজু মিয়া জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জুয়েল (২৯) নামে একজন দুবাই প্রবাসী নিহত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সড়কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনার শিকার হন জুয়েল।

জুয়েল গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট।

জানা যায়, ১৫ দিন আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে ছুটিতে দেশে আসেন। আগামী ১৯ অক্টোবর তার পুনরায় কর্মস্থল আমিরাতের সারজায় যাওয়ার কথা ছিল।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।