• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ভাগ্য খুলছে বাংলাদেশিদের, ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
অ+
অ-
মালয়েশিয়ায় ভাগ্য খুলছে বাংলাদেশিদের, ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা বড় সুখবর পেতে যাচ্ছেন। দেশটিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত নির্ধারণ করা হচ্ছে। এতে ভাগ্য খুলছে বাংলাদেশিসহ অন্য শ্রমিকদের। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিংগিত করা হচ্ছে।’

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিংগিত নির্ধারণ করেছিলেন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি নিহত, হাইকমিশনের শোক
মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একইসঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি জানান, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিংগিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিংগিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিংগিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভে (আইপিআর) ২৫০ মিলিয়ন রিংগিত বরাদ্দ করা হবে।’

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০