• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

কানাডায় ‘শ্রীকান্ত আচার্য লাইভ ইন ক্যালগেরি’ ১ ডিসেম্বর

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১৫:২৭
অ+
অ-
কানাডায় ‘শ্রীকান্ত আচার্য লাইভ ইন ক্যালগেরি’ ১ ডিসেম্বর

কানাডার ক্যালগেরির রিচার্ডসন রোডের বেথনি চ্যাপেল অডিটরিয়ামে প্রবাসী বাঙালিদের  উদ্যোগে আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী, গীতিকার এবং সংগীত পরিচালক শ্রীকান্ত আচার্যকে নিয়ে ‘শ্রীকান্ত আচার্য লাইভ ইন ক্যালগেরি’।

বিজ্ঞাপন

শহরজুড়ে চলছে শ্রীকান্তের আয়োজন নিয়ে অপেক্ষার পালা। এ আয়োজন আগে কেনা টিকিটেই উপভোগ করতে পারবেন শ্রীকান্ত অনুরাগীরা। আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সংগীত পরিচালক শ্রীকান্তের মন ছোঁয়া গানের সঙ্গে একটি স্মরণীয় সময়ের অপেক্ষায় ক্যালগেরির সংগীত প্রিয় মানুষ।

১ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীকান্তের কণ্ঠে ‘…বৃষ্টি তোমাকে দিলাম’, ‘..খোলা জানালা’ সহ বহু জনপ্রিয় গানের এক অবিস্মরণীয় সাক্ষী হয়ে রইবে অডিটরিয়ামে উপস্থিত সবাই। শিল্পী তার যন্ত্রশিল্পীদের নিয়ে পরিবেশনা করবেন হৃদয় ছোঁয়া সব গান।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে অব্যাহত রাখতে ও বিশ্বের দরবারে তুলে ধরতে এ আয়োজন। তারা জানান, ক্যালগেরিতে শ্রীকান্ত আচার্যর এটিই প্রথম সফর, যে কারণে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। দুই বাংলার প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ‘প্রবাস বাংলা ভয়েস’।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে