• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফ্রান্সে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

নজমুল হক, প্যারিস, ফ্রান্স
২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩
অ+
অ-
ফ্রান্সে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার সকালে (২৪ নভেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এমন তালহা।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম পিএসসি।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধি দল এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

dhakapost

আরও পড়ুন

ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত
মালয়েশিয়ায় ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সভা

বিজ্ঞাপন

ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর হোসেন এবং মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, ই-পাসপোর্ট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, ফি কত হবে, কতদিন পরে পাসপোর্ট পাওয়া যাবে– এসব বিষয়ে দূতাবাস থেকে অফিসিয়াল লিফলেটের মাধ্যমে জানানো হবে।

ই-পাসপোর্ট সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্যারিসের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে এ সেবা চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফ্রান্সপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার