বিজ্ঞাপন

কুয়েতে বাংলার আলো স্পোর্টিং ক্লাবের অভিষেক

কুয়েতে বাংলার আলো স্পোর্টিং ক্লাবের অভিষেক

কুয়েতে বাংলার আলো স্পোর্টিং ক্লাবের অভিষেক ও জার্সি উন্মোচন করা হয়েছে।

শুক্রবার কুয়েত সিটির একটি হোটেলে জার্সি উন্মোচন করা হয়।

বাংলার আলো স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম সানির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ শওকত আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুরশেদ আলম ভূঁইয়া, উপদেষ্টা প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, বিমল কান্তি রায়, হুমায়ন কবির আলী, লিটম মিয়াজী, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কুরবান আলী।

এ ছাড়া, বাংলার আলো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কামরুল ইসলাম, আনোয়ার হোসেন সোহাগসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সাদেক রিপন/এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।