• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে : মির্জা ফখরুল

শাহেদ শফিক, লন্ডন থেকে 
৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
অ+
অ-
ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কাছে প্রত্যাশা রেখে বলেছেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। 

আরও পড়ুন

সস্ত্রীক লন্ডনে মির্জা ফখরুল
‘হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য বেড়েছে’

বিজ্ঞাপন

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!

তিনি আরো বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল। 

ফখরুল বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে (লন্ডন) রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে- কবে তারেক রহমান আসবেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এখানে আপনারা যারা আছেন তাদের অনেকেই আজ ১৫-১৬ বছর ধরে দেশে যেতে পারেননি। যারা গেছেন জেলে যেতে হয়েছে। আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ প্রমুখ।

জেডএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান