বিজ্ঞাপন

আমিরাতে বৃষ্টির নামাজ শনিবার

আমিরাতে বৃষ্টির নামাজ শনিবার

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খরা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে শনিবার (৭ ডিসেম্বর) বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে স্থানীয় সময় ৭ ডিসেম্বর বেলা ১১টায় এ নামাজ আদায় করা হবে।

ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে; নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়; মাঠে ফসলের ক্ষতি হয়; গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না; এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।

পরপর তিন দিন ইসতিসকার নামাজ পড়া সুন্নত। যদি এর মধ্যে বৃষ্টি হয়েও যায়, তবু তিন দিন করা উত্তম। এই তিন দিন নফল রোজা রাখা মুস্তাহাব।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।