• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মরুভূমির তাঁবুতে ঘুমন্ত অবস্থায় দুই কুয়েত প্রবাসীর মৃত্যু

জাহিদ হোসেন জনি, কুয়েত
৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২০
অ+
অ-
মরুভূমির তাঁবুতে ঘুমন্ত অবস্থায় দুই কুয়েত প্রবাসীর মৃত্যু

কুয়েতে মরুভূমিতে তাঁবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নীপতি।

বিজ্ঞাপন

মৃত প্রবাসীরা হলেন– সিলেটের বিশ্বনাথের পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।

আরও পড়ুন

কুয়েতসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের মেডিকেলে চরম ভোগান্তি
কুয়েতে বাংলার আলো স্পোর্টিং ক্লাবের অভিষেক
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সভা

পরিবার সূত্রে জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন। ওই দিন কয়েছকে দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান। রাতে অতি ঠান্ডার কারণে তারা তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে আশপাশের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে থেকে দেশে ফিরে তিন মাস আগে কুয়েতে যান।

তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ বিগত চার বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত

ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত