• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

কানাডায় বিজয় উৎসব-২০২৪ অনুষ্ঠিত

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫
অ+
অ-
কানাডায় বিজয় উৎসব-২০২৪ অনুষ্ঠিত

ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ- এই শ্লোগানকে সামনে রেখে কানাডায় কানাডায় বিজয় উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় টরন্টোর বাংলা টাউনে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এর  আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজফর সৈয়দ ফেরদৌস। এছাড়া মনির জামান রাজু’র পরিচালনায় প্রথম পর্বে কানাডায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের মধ্যে চার জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। 

আরও পড়ুন

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

বিজ্ঞাপন

লাল সবুজের উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো চার বীর মুক্তিযোদ্ধা হলেন- আজিজুল মালিক, মোহাম্মদ মাশুক মিয়া, মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সৈয়দ নাজমুল হোসেন মনা। এসময় তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

সভায় আলোচনা করেন, বিদ্যুৎ রঞ্জন দে, সাংবাদিক সৈকত রুশদী, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা, উদীচী সাধারণ সম্পাদক মিনারা বেগম, অন্যস্বর প্রধান আহমেদ হোসেন, নাট্যকর্মী নয়ন হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ খন্দকার টুকু, পাঠশালার ফারহানা আজিম শিউলী, স্বপন দেব প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও এখনও ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। দেশে সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা বেড়েছে। 
বক্তারা দেশে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ এবং ধর্ম এবং কালোটাকার প্রভাবমুক্ত একটি সাধারণ নির্বাচন দাবি করেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রওশান জাহান উর্মীর উপস্থাপনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অরুনা হায়দার। কবিতা আবৃত্তি করেন, কবি রেজা অনিরুদ্ধ, মাসুদ পারভেজ, সৈয়দ মার্জিয়া আফরোজ, ফারজানা বেবি। সংগীত পরিবেশন করেন ফারহানা আজিম শিউলি, আসিফ চৌধুরী এবং ক্লোজআপ তারকা নওরিন, সুমন মালিক। গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী, কানাডা।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা