• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে বার্লিনে প্রতিবাদ

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬
অ+
অ-
ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে বার্লিনে প্রতিবাদ

জার্মানির রাজধানী বার্লিনে ভারতীয় মিডিয়ার অসত্য সংবাদ প্রচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১৫ ডিসেম্বর) জার্মান স্থানীয় সময় দুপুর ১২টায় বার্লিনের প্রাণকেন্দ্র এবং বিখ্যাত পর্যটন এলাকা ব্রান্ডেনবুর্গার টোরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জার্মানির বিভিন্ন শহর থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। প্রতিবাদ সমাবেশ থেকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, কোনো সভ্য দেশ তার বন্ধুপ্রতিম অন্য দেশের মিশনে হামলা করতে পারে না।

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ব্যাপারে অসত্য খবর প্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর নিন্দা জানানো হয় প্রতিবাদ সমাবেশে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারত ভুয়া খবর প্রচারে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চেষ্টায় লিপ্ত এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।

বক্তারা বলেন, এসব কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ভারত এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করে, তবে ভবিষ্যতে তাদের কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু মিডিয়ার বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর, উসকানিমূলক এবং বিপজ্জনক। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই এসব মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে কলুষিত করার অপচেষ্টা করছে।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করতে হবে।

তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এমজেইউ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত