• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বার্সেলোনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মিলনমেলা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
৩ জানুয়ারি ২০২৫, ১০:০৬
অ+
অ-
বার্সেলোনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মিলনমেলা

স্পেনের বার্সেলোনায় ইংরেজি নতুন বছর ২০২৫ কে স্বাগত জানিয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গেট টুগেদার ও ‘ডিনার পার্টির আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

আমিরাতে আজ শুরু রজব মাস, শবে মেরাজ ২৬ জানুয়ারি
আরব আমিরাতে জমকালো আয়োজনে নববর্ষ উদ্‌যাপন
বদলে গেল ইউরোপের শেনজেন মানচিত্র

সংগঠনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের সঞ্চালনায় গল্প-আড্ডা- আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত কয়সর, আব্দুল হাকিম, স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদুল সুহেদ, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, 'অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সুলতান, তুতিউর রহমান, ইকবাল বক্সি, রফিক উদ্দিন, আব্দুল জব্বার, সেলিম আহমদ লালন, ওয়াজিজুর রহমান মুজিব, এলাইছ মিয়া, নিজাম উদ্দিন, মোস্তাক আলী, মাসুক আহমদ, নুরুজ্জামান আলী, জহিরুল ইসলাম, ইমন আহমদ, তাজুল ইসলাম, ফারহাদ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনায় প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা প্রাধান্য পায়। পাশাপাশি পুরাতন বছরের সব গ্লানি ভুলে নতুন বছরে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভাপতির বক্তব্যে করিম আলী জানান, বার্সেলোনায় বাংলাদেশিদের জন্য নানা কাজ পরিচালনার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের জন্য একটি লোকাল ক্রয় করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কবরস্থানের জন্য জায়গা ক্রয়ের কার্যক্রম অনেকাংশে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। 

আলোচনা শেষে নতুন বছর সবার ভালো প্রত্যাশা এবং মাতৃভূমি বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীপ্রবাসীদের খবরনববর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার