• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময়

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে 
৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪২
অ+
অ-
ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময়

ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময় সভা করেছে স্পেন প্রবাসী সদরপুর-চর ভদ্রাসনবাসী। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়।

এতে সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সদস্য সচিব ইউনুস আলী। বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান। 

আরও পড়ুন

আবারও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম
স্পেনে বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব

বিজ্ঞাপন

শুরুতে কুরআন তিলাওয়াত করেন নওশাদ মন্ডল এবং স্বাগত বক্তব্য রাখেন রবিউল হাছান। 

বক্তারা বলেন, বর্তমানে ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) নিয়ে গঠিত। এ আসনটি ১৯৭৯ সালের নির্বাচন ব্যতীত ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সদপুর-চরভদ্রাসন সংসদীয় আসন হিসেবে বহাল ছিল। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে ২০০৮ সালে ১৫৪টি সংসদীয় আসনের সীমানা কাটাছেঁড়া করেছে। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। 

তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) আসন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান তারা। 

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মাঝখানে ১৯৭৯ সাল ছাড়া প্রতিটি সংসদীয় নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিল। তবে ২০০৮-এর সংসদীয় নির্বাচনের আগে প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষা করে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দেওয়ার নামে ভাঙ্গা উপজেলা যুক্ত করে ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নতুন করে বিন্যাস করা হয়। এতে এই অঞ্চলের মানুষের ভৌগোলিক ও আর্থ-সামাজিক অবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০