• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বার্সেলোনায় দোয়া মাহফিল

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
৩০ জানুয়ারি ২০২৫, ২২:০৭
অ+
অ-
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বার্সেলোনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্পেনের বার্সেলোনায় মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯জানুয়ারি) বার্সেলোনার স্থানীয় একটি হলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আরও পড়ুন

‘খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মা’
ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময়

বিজ্ঞাপন

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সভাপতি মনোয়ার পাশা। এছাড়াও কাতালোনিয়া বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, বিএনপির উপদেষ্টা ফয়জুর রহমান মাসুক, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, মহানগর বিএনপির উপদেষ্টা শাহ আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতারা।

বিজ্ঞাপন

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনবিএনপিখালেদা জিয়াজিয়াউর রহমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী