• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

পলাশ শীল, ওমান
৩০ মে ২০২৫, ০৬:৩৭
অ+
অ-
ওমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

ওমান প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত উন্নয়ন, আত্মউন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বহুল প্রতীক্ষিত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) মাস্কাটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম এবং বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উদ্যোগের আওতায় ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি, এইচএসসি এবং বিএ/বিএসএস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো ‘বহিঃবাংলাদেশ (নিশ-২)’ শাখার আওতায় পরিচালিত হবে।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাস ও সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

Google News
আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের