• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

চীনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত

চীন প্রতিনিধি
১ জুন ২০২৫, ০৫:৩০
অ+
অ-
চীনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত

চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (৩০ মে) বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখার বিএনপির নেতা শেখ মাহবুবুর রশীদ।

আলোচনা সভায় বক্তব্য দেন মো. হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মো. বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদসহ আরও অনেকে। এ ছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন মো. সাখাওয়াত হোসেন কানন ও মো. আসিফ হক রুপু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রবাসী কর্মীদের ৩১ শতাংশের অস্বাভাবিক মৃত্যু হয়
ওমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

dhakapost

শেখ মাহবুবুর রশীদ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যিনি শুধু স্বাধীনতার ঘোষক নন, বরং এই দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ আমাদের পথ দেখায়। আজকের এই দোয়া মাহফিলে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

এস এম আল-আমিন বলেন, বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭১ সালে জাতি যখন দিশেহারা ও আশাহত, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। তার সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্বেই মুক্তিযুদ্ধের প্রত্যয় আরও দৃঢ় হয়। তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি এই জাতির গর্ব, আমাদের প্রেরণার চিরন্তন উৎস।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০