• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির পরিচিতি সভা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩
অ+
অ-
হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির পরিচিতি সভা

হবিগঞ্জ জন্ম দিয়েছে অনেক আলোকিত মানুষের। যারা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। প্রাচীনকাল থেকে ইতিহাস-ঐতিহ্য আর শিক্ষা-দীক্ষায় সিলেট তথা হবিগঞ্জের সুনাম ছিল। মুক্তিযুদ্ধসহ দেশের সব দুর্যোগে হবিগঞ্জের প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও এসব প্রবাসী দেশে বিনিয়োগ করে দেশ ও দশের কল্যাণেও নিয়োজিত আছেন। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য ও জাঁকজমক পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বিজ্ঞাপন

হল ভর্তি প্রবাসী হবিগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানটি সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল রানার সঞ্চালনায় আয়োজিত পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাঈদ মিয়া।

বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, মুজিবুর রহমান, সোহেল আহমেদ সামছু, আব্বাস উদ্দিন, মোশাহিদ আহমদ, মিজানুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।

dhakapost

নতুন কমিটির কর্মকর্তারা হলেন– সভাপতি আলী হোসাইন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মিয়া, সাধারণ সম্পাদক রুবেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আমিন, সাংগঠনিক সম্পাদক খিজির আহমদ, সহ-সভাপতি ইদ্রিস মিয়া, আব্দুল হামিদ, রুবেল আহমদ, শাহ খালেদ আহমেদ, চুনু মিয়া, সাইফুল ইসলাম সুজন, ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ রাজু, স্বপন আহমেদ, হাফিজুর রহমান টিটু, রাজিব আহমেদ, সিয়াম আহমেদ, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, সহ অর্থ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাওন আমিন, সহ প্রচার সম্পাদক রনি আহমদ, ধর্ম সম্পাদক মাওলানা আনাস চৌধুরী, সহ ধর্ম সম্পাদক সাদিকুর রহমান, সমাজ সেবা সম্পাদক নুর আহমদ।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি আলী হোসাইন চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের যে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালন করতে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের সহযোগিতায় যথাযথভাবে পালন করব এবং এ সংগঠনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করব। এই সংগঠনকে একটি আদর্শ সংগঠনে পরিণত করব।

সাধারণ সম্পাদক রুবেল রানা অনুষ্ঠান সফল করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত নেতারা নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কমিউনিটির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা