• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

স্পেনে মহান বিজয় দিবস উদযাপন

সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪
অ+
অ-
স্পেনে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ।

উদযাপন সূচনা হয় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা পরিচালনা করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাসুদুর রহমান। এরপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আরও পড়ুন
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে মালদ্বীপে মহান বিজয় দিবস উদযাপন

বিজ্ঞাপন

দূতাবাসের অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পৃথক বাণী পাঠ করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার দপ্তর ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদুর রহমান তার স্বাগত বক্তব্য দেন। পরবর্তীতে স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা এবং স্পেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০