• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

সিদ্দিকুর রহমান, স্পেন প্রতিনিধি
১ জানুয়ারি ২০২৬, ০১:৩৩
অ+
অ-
স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের আবহ। তার স্মরণে স্পেনের রাজধানী মাদ্রিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের ইমাম হাফিজ উসমান খান শামীম।

দোয়া মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

আরও পড়ুন
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
মায়ের জন্য দোয়া ও তার পক্ষে ক্ষমা চাইলেন তারেক রহমান
‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মনু, বর্তমান সিনিয়র সহসভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, স্পেন বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া ও ইউনুস আলী।

এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপার আহমদ, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

এমএসএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবরখালেদা জিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক