• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

স্পেনে ফুটবল টুর্নামেন্টের সিজন ১ সম্পন্ন : চ্যাম্পিয়ন এফসিএসটি

সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৯
অ+
অ-
স্পেনে ফুটবল টুর্নামেন্টের সিজন ১ সম্পন্ন : চ্যাম্পিয়ন এফসিএসটি

স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ সম্পন্ন হয়েছে। এতে এফসিএসটি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। এই বিজয় উদযাপনে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এতে বিজয়ী দলের অধিনায়ক রিপন আহমেদের সভাপতিত্বে ও আনিছ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিম আহমেদ, কাজী শুভ, আশরাফ আহমদ, রুবেল আহমদ, কামিল আহমদ সুবেল ও রেজওয়ান আহমেদ।

dhakapost

আরও পড়ুন
নিবন্ধন করা মালয়েশিয়া প্রবাসীদের পোস্টাল ব্যালট সংগ্রহের অনুরোধ
কুয়েতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
পোস্টাল ভোট বানচালের অপচেষ্টা, কুয়েত প্রবাসীদের নিন্দা

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, অলী আহমদ, সাত্তার, জাবেদ, ফরহাদ, আয়েস আহমদ, কাউছার আহমেদসহ অন্য নেতারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ ২০২৫-২৬-এ ৮টি দল অংশগ্রহণ করে। এতে সার্বিকভাবে সহযোগিতা করে অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা। ৮টি দলের মধ্যে ফাইনালে মুখোমুখি হয় এফসিএসটি স্পোর্টিং ক্লাব ও চামারটিন স্পোর্টিং ক্লাব। ২-০ গোলে বিজয় লাভ করে এফসিএসটি স্পোর্টিং ক্লাব। তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

চ্যাম্পিয়ন দল এফসিএসটির কর্ণধার রিপন আহমেদ সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে রানারআপ দলের প্রতিও শুভকামনা জানান।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০