• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস
  2. পঞ্চগড়

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১০:১২
অ+
অ-
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

নিরপেক্ষ সাংবাদিকতা জাতির দূরদশা কাটাতে পারে। পর্তুগাল প্রতিনিধি 

বিজ্ঞাপন

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে জাতির দুর্দশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলের লায়লা মুনতাজেরিন দিনা। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির (২০২৬-২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

রোববার (১৫ মার্চ) পর্তুগালের  রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণের মাধ্যমে এ অনুষ্ঠান হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন - প্রেসক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্মসাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।

বিজ্ঞাপন

এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন, সিআরপিসিটির সাবেক সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান, আব্দুল হাকিম মিনহাজ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাসুম আহমদ, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউরো এশিয়ার স্বত্বাধিকারীরা শরীফ আহছান। 

ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররাম জামে মসজিদের মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

এই সময় বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার উল্লেখ করে আরো বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করতে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক জিয়া উল হক জুমন, নিজামুর রহমান টিপু, এনামুল হক মনি, শামিম আহমদ, শ্রাবণ, সাজ্জাদ খান প্রমুখ।

গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম)এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।

যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা বেগম অর্পিতা অশ্রু ,channel 24  ও দৈনিক গণকন্ঠ।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী