হেলসিংকিতে এনসিপি ফিনল্যান্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ফিনল্যান্ড শাখার উদ্যোগে গত ২১ মার্চ ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় একটি লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কমিউনিটিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে আব্দুল কুদ্দুস, নজমুল বাশের, মিয়াজ নজরুল ইসলাম, রাজিন ইবনে আজাদ, খালিদ সাইফুল্লাহ ও মহিউদ্দিন মধুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন— আরিফ খান (ভারপ্রাপ্ত আহ্বায়ক), মুহাইমিন করিম (গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক), রোমানা আফরিন (মুখপাত্র ও মিডিয়া সমন্বয়ক), আতিকুর রহমান তুর্কু (সমন্বয়ক), মোমিনুল ইসলাম (অর্থ সমন্বয়ক), কামরুল হাসান রাসকিন (ইভেন্ট সমন্বয়ক) এবং রাহাদ হোসাইন (অফিস সম্পাদক)।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফ খান। তিনি তার বক্তব্যে বলেন, এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। এটি ভবিষ্যতে আমাদের আরও বৃহৎ পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
এমএন