• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

রোজা রেখে নখ, চুল ও দাড়ি কাটা যাবে কি?

শায়খ মাহমুদুল হাসান
শায়খ মাহমুদুল হাসান
১১ এপ্রিল ২০২২, ১২:৪৬
অ+
অ-
রোজা রেখে নখ, চুল ও দাড়ি কাটা যাবে কি?
ছবি : সংগৃহীত

এই প্রশ্নের উত্তর হলো- রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই। এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। আর রোজা রেখে দাড়ি সেভ করলে রোজা ভাঙবে না। তবে পবিত্র রমজানের উদ্দেশ্য পূর্ণতা পাবে না।

বিজ্ঞাপন

কেননা, রমজানের রোজার উদ্দেশ্য হলো- আল্লাহ ও তার রাসুল (সা.)-এর প্রতি আনুগত্য করা। আল্লাহর হুকুম অনুযায়ী চলা ও রাসুল (সা.)-এর সুন্নত নিজের ব্যক্তিজীবনে নিয়ে আসা।

কিন্তু শেভ করার মাধ্যমে আমরা নবীর একটা সুন্নতের উপর আঘাত করি। অথচ দাড়ি কামানোর মাধ্যমে আল্লাহর রাসুল (সা.)-এর সুন্নতের বিপরিত করা মুমিন মুসলমানের জান্য উচিত নয়। অবশ্য এটা ভিন্ন কথা; এতে রোজা ভেঙে যাবে না, বরং রোজা— রোজার জায়গা থেকে আদায় হয়ে যাবে। তবে রমজানের উদ্দেশ্য পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। মানে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী নিজের জীবন সাজানোর বিষয়টি পূর্ণতা পাচ্ছে না।

তথ্যসূত্র : সহিহ বুখারি, হাদিস : ৩/৩৩; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস : ৮২৫৩; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৯৩১৯)

বিজ্ঞাপন

আরও পড়ুন : রোজা রেখে টুথপেস্ট ও মাজন ব্যবহার করা যাবে কি?

প্রসঙ্গত, রমজানে রোজা রেখে কিছু কাজ না করা উচিত। সেগুলোর মধ্যে কয়েকটি হলো-

এক. বিলম্বে ইফতার করা। দুই. সাহরি না খাওয়া। তিন. কেনা-কাটায় ব্যস্ত থাকা। চার. মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা। পাঁচ. অপচয় ও অপব্যয় করা। ছয়. হক আদায় না করে কোরআন খতম করা। সাত. বেশি বেশি খাওয়া। আট. রিয়া বা লোক দেখানো ইবাদাত করা। নয়. বেশি বেশি ঘুমানো। দশ. পণ্যের দাম বাড়াতে সংকট তৈরি করা। এগারো. অশ্লীল ছবি-নাটক ইত্যাদি দেখা। বারো. বেহুদা কাজে রাত জাগরণ করা। তের. দুনিয়াবী ব্যস্ততায় মগ্ন থাকা। চৌদ্দ. বিদআত করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন : রমজান মাসে সহবাস করা যাবে কি?

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানরোজা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর