• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

যে আত্মীয়দের যাকাত দেওয়া যাবে না

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫
অ+
অ-
যে আত্মীয়দের যাকাত দেওয়া যাবে না

কেনো ব্যক্তির কাছে পূর্ণ এক বছর নিজের প্রয়োজনের অতিরিক্তি সাড়ে ৭ তোলা স্বর্ণ, সাড়ে ৫২ তোলার রূপা বা এর সমতুল্য সম্পদ  থাকলে এবং তা বর্ধনশীল হলে যাকাত ফরজ হবে।

বিজ্ঞাপন

যাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। (সুরা বাকারা, আয়াত : ১১০)

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা সালাত আদায় কর, যাকাত দাও এবং রাসুলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার।’ (সুরা নূর, আয়াত : ৫৬)

পবিত্র কোরআনে যাকাত অনাদায়ের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন—

বিজ্ঞাপন

‘এবং যারা সোনা ও রুপা জমা করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দিন, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) এটা তা-ই, যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো।’ (সুরা তাওবা, আয়াত : ৩৪-৩৫)

আরও পড়ুন
যাকাতের টাকায় এতিমখানায় ইফতার করানো যাবে?
কোরবানি, যাকাত, হজের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কী কী?
দুধ-মাকে যাকাত দেওয়া যাবে?

যাকাতের মোট খাত আটটি রয়েছে। খাতগুলো হলো— এক. গরিব-ফকির— যাদের নেসাব পরিমাণ সম্পদ নেই। দুই. মিসকিন— যাদের কোনো সম্পদ নেই। তিন. ইসলামি রাষ্ট্রের সরকারকর্তৃক যাকাত, সদকা, ওশর ইত্যাদি উসুল করার কাজে নিয়োজিত ব্যক্তি। 

বিজ্ঞাপন

চার. ইসলামের দিকে ধাবিত করার জন্য যাকাত দেওয়া। তবে এ খাতটি বর্তমানে আর প্রযোজ্য নয়। পাঁচ. নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস-দাসী। ছয়. পর্যাপ্ত পরিমাণ মাল না থাকার দরুণ ঋণ পরিশোধে অক্ষম ঋণী ব্যক্তি। সাত. যোদ্ধা, যারা যুদ্ধের অস্ত্র যোগাতে অক্ষম অথবা টাকার কারণে হজের কাজ পূর্ণ করতে অক্ষম বা ইলম হাসিল ও দ্বীনি দাওয়াতের কাজে নিয়োজিত গরিব মানুষ। আট. সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ।

নিজের নিকটাত্মীয়দের মধ্যে কেউ গরিব থাকলে তাকে যাকাত দেওয়া যাবে। তবে কিছু নিকটাত্মীয় এমন রয়েছে যাদের যাকাত দেওয়া যায় না। তারা হলেন, যাকাতদাতার সরাসরি উর্ধ্বতন যেমন-পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানি উপরের দিকে যত আত্মীয় আছেন তারা। একইসঙ্গে অধস্তন যেমন-পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী, দোহিত্র-দোহিত্রী, এভাবে নীচের দিকের যত আত্মীয় আছেন তাদের যাকাত দেওয়া যাবে না। এর পাশাপাশি স্বামী-স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। 

এ ছাড়া অন্যান্য আত্মীয়-স্বজন যেমন, ভাই-বোন, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ফুফা-ফুফু ইত্যাদি তারা যাকাত পাওয়ার উপযুক্ত। দরিদ্র হলে তাদেরকে যাকাত দেওয়া যাবে।

(সুনানে বায়হাকী ৭/২৮; ফাতাওয়া খানিয়া ১/২৬৭)

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাকাতবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ফিতরার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে?

ফিতরার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে?

এক দিনের রোজার ফিদইয়া কত?

এক দিনের রোজার ফিদইয়া কত?