• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

শরীরে সুপার গ্লু লেগে থাকলে অজু হবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭
অ+
অ-
শরীরে সুপার গ্লু লেগে থাকলে অজু হবে?

পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম অজু। নামাজ, কোরআন তেলাওয়াত, স্পর্শ এবং এ জাতীয় ইবাদত পালনের জন্য অজু করা আবশ্যক। অজু ছাড়া এই ইবাদতগুলো পালন করা যায় না।

বিজ্ঞাপন

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমি কি তোমাদের এমন কাজ জানাব না, যা করলে আল্লাহ (বান্দার) পাপগুলো দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রাসুল, আপনি বলুন। তিনি বললেন, অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা, মসজিদে আসার জন্য বেশি পদচারণ করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্য প্রতীক্ষা করা; আর এ কাজগুলো হলো সীমান্ত প্রহরার স্বরূপ। (সহিহ মুসলিম, হাদিস : ৪৭৫)

আরও পড়ুন
এক অজুতে একাধিক নামাজ পড়া যাবে কি?
সাপোজিটরি ব্যবহার করলে কি অজু ভাঙে?
এক অঙ্গ শুকানোর পর অন্য অঙ্গ ধৌত করলে অজু হবে?

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অজু করতে হয়। কারো একবার অজু করার পর সেই অজু নষ্ট না হলে এর মাধ্যমে একাধিক নামাজ পড়া যাবে। তবে অজু থাকলেও প্রত্যেক নামাজে রাসুলুল্লাহ (সা.) নতুন করে অজু করে নিতেন। কিন্তু সাহাবায়ে কেরাম অজু না ভাঙা পর্যন্ত এক অজুতে কয়েক ওয়াক্ত সালাত আদায় করতেন। 

বিজ্ঞাপন

অজুর সময় যেসব অঙ্গ ধোয়া ফরজ, সেই অঙ্গগুলো পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। এগুলোর মধ্য থেকে কোনো অঙ্গ যেন সুঁইয়ের ছিদ্র পরিমাণও শুকনো না থাকে। যদি এসব অঙ্গের কোনো স্থানে সুঁইয়ের ছিদ্র পরিমাণ জায়গাও এমন থাকে যেখানে পানি পৌঁছায়নি, তবে শরীয়তের দৃষ্টিতে সেই অজু অসম্পূর্ণ।এমন অসম্পূর্ণ অজু দিয়ে পড়া নামাজ যাবে না। 

সুতরাং, যদি অজুতে ধোয়া ফরজ এমন অঙ্গের কোনো অঙ্গে সুপার গ্লু, বা অন্য কোনো কঠিন বস্তু লেগে থাকে তাহলে অজু হবে না। তাই তা তুলে ফেলার চেষ্টা করতে হবে এবং তুলে ফেলতে হবে।

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওযুবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ফিতরার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে?

ফিতরার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে?