• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

সাহাবিরা আবু বকর (রা.)-কে নেতা নির্বাচন করেছিলেন যেসব কারণে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩
অ+
অ-
সাহাবিরা আবু বকর (রা.)-কে নেতা নির্বাচন করেছিলেন যেসব কারণে

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ঐকমত্যের ভিত্তিতে হজরত আবু বকর সিদ্দীক (রা.)-কে খলিফা হিসেবে মনোনীত করেছিলেন। তাকে নেতা নির্বাচন করার পেছনে ছিল সুস্পষ্ট ধর্মীয়, রাজনৈতিক ও বাস্তব কারণ। হজরত আবু বকর (রা.)-কে যেসব কারণের ভিত্তিতে মদিনা রাষ্ট্রের প্রধান বা নেতা নির্বাচিত করা হয়েছে তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

ইসলামে মর্যাদা ও ঈমানের অগ্রাধিকার

হজরত আবু বকর (রা.) ছিলেন পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। ইসলামের সূচনালগ্ন থেকে তিনি ছিলেন নবীজির (সা.) সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ও নির্ভরযোগ্য সহচর। মিরাজের মতো কঠিন ঘটনার সময়ও তিনি বিনা দ্বিধায় নবীজিকে সত্যায়ন করেন। এ কারণেই তিনি ‘সিদ্দীক’ উপাধি লাভ করেন। সাহাবিদের কাছে তার ঈমান, তাকওয়া ও নিষ্ঠা ছিল প্রশ্নাতীত।

নবীজির (সা.) সরাসরি ইঙ্গিত ও নেতৃত্বের প্রমাণ

বিজ্ঞাপন

নবীজি (সা.)-এর শেষ অসুস্থতার সময়ে তিনি সাহাবিদের নির্দেশ দেন, যেন আবু বকর (রা.) নামাজে ইমামতি করেন। ইসলামী সমাজে নামাজের ইমামতি শুধু ধর্মীয় নয়, নেতৃত্বের প্রতীক হিসেবেও বিবেচিত। সাহাবিরা এটিকে ভবিষ্যৎ নেতৃত্বের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখেন।

হিজরতের সঙ্গী ও কঠিন সময়ে পরীক্ষিত নেতৃত্ব

মক্কা থেকে মদিনায় হিজরতের সময় নবীজির একমাত্র সফরসঙ্গী ছিলেন আবু বকর (রা.)। সাওর গুহার সেই সংকটময় মুহূর্তে তার সাহস, আস্থা ও আত্মত্যাগ সাহাবিদের কাছে ছিল নেতৃত্বের জীবন্ত উদাহরণ। বিপদের সময় তিনি নবীজির পাশে ছিলেন, এটি ছিল তার চরিত্রের বড় প্রমাণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন
মহানবীর (সা.) যুগে নেতা নির্বাচন করা হতো যে পদ্ধতিতে
যোগ্য নেতা নির্বাচন না করলে আল্লাহর কাছে যে জবাব দিতে হবে
নেতা নির্বাচনে মুসলিম হিসেবে যে বিষয়গুলো গুরুত্ব দেবেন

কুরাইশ বংশ ও আরব সমাজের বাস্তবতা

আরব সমাজে কুরাইশ বংশের নেতৃত্ব সহজে গ্রহণযোগ্য ছিল। আবু বকর (রা.) কুরাইশ গোত্রের মর্যাদাসম্পন্ন শাখার সদস্য ছিলেন। ফলে তার নেতৃত্বে গোত্রগত বিরোধ বা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা কম ছিল, যা তখনকার নবগঠিত রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা

তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ ও দূরদর্শী। কোরআন, সুন্নাহ ও আরব সমাজ সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। নবীজির জীবদ্দশাতেই তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন। সাহাবিরা জানতেন, নবীজির পর সবচেয়ে যোগ্য ব্যক্তি তিনিই।

সাহাবিদের ঐকমত্য ও উম্মাহর ঐক্যের প্রয়োজনে

নবীজির (সা.) ইন্তেকালের পর হঠাৎ নেতৃত্বশূন্যতা তৈরি হয়। এ অবস্থায় উম্মাহকে বিভক্তি থেকে রক্ষা করা ছিল সবচেয়ে জরুরি। সাকিফা বনু সাঈদায় আলোচনার পর মুহাজির ও আনসার সাহাবিরা এই সিদ্ধান্তে পৌঁছান যে, আবু বকর (রা.)-ই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। পরে হজরত উমর (রা.) তার হাতে বাইআত করেন এবং ক্রমান্বয়ে সবাই একমত হন।

চরিত্র, বিনয় ও আত্মত্যাগ

আবু বকর (রা.) ছিলেন অত্যন্ত বিনয়ী ও দুনিয়াবিমুখ। খলিফা নির্বাচিত হওয়ার পরও তিনি বলেন, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিনয় ও দায়িত্ববোধ সাহাবিদের আস্থা আরও দৃঢ় করে।

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামমদিনাসাহাবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি

নারী সাহাবিরা যেসব পেশায় যুক্ত ছিলেন

নারী সাহাবিরা যেসব পেশায় যুক্ত ছিলেন

স্পেনে পাহাড়চূড়ায় ১০০০ বছরের ইসলামী ঐতিহ্যের সাক্ষী যে মসজিদ

স্পেনে পাহাড়চূড়ায় ১০০০ বছরের ইসলামী ঐতিহ্যের সাক্ষী যে মসজিদ