• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দুঃখ দিয়ে সুখ কিনছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬
অ+
অ-
দুঃখ দিয়ে সুখ কিনছেন নেইমার

‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’–কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতার এই পংক্তিগুলোর সঙ্গে নিশ্চিতভাবেই পরিচিত নন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তারকা এই ফুটবলারও একদিক থেকে একমত অচেনা এই বাঙালি কবির সঙ্গে। দুঃখ বিনা কখনো সুখ আসে না।

বিজ্ঞাপন

— Neymar Jr (@neymarjr) February 28, 2024

ইনজুরি আর নেইমার যেন সমার্থক। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় ইনজুরিতে কাটানোর কারণে ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মিস করেছেন সেলেসাও তারকা। অথচ ফুটবলসম্রাট পেলের পর ব্রাজিলের বড় তারকা হতে পারতেন তিনি। এ নিয়ে অবশ্য আক্ষেপের অন্ত নেই ভক্ত-সমর্থকদেরও।

আরও পড়ুন

ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে যা বললেন কোচ দরিভাল
‘আমি মোটা নই’, পেট দেখিয়ে বললেন নেইমার

বিজ্ঞাপন

২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এখন পর্যন্ত নেইমারের ক্যারিয়ারে বড় প্রাপ্তি হয়ে আছে। ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও ইনজুরির কারণে সেই স্কোয়াডে ছিলেন না নেইমার। 

এসিএল ইনজুরির আসন্ন কোপা আমেরিকায় তার খেলা অনেকটাই অনিশ্চিত। তবে সেলেসাও সমর্থকদের জন্য স্বস্তির খবর হচ্ছে, ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালের ফিটনেস ক্যাম্পেও। এর মধ্যে অবসরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টুকটাক ছবি শেয়ার করেন। কখনো কখনো ভারি ভারি সব ক্যাপশনও জুড়ে দেন। এই যেমন তিনটি ছবি পোস্ট করে আজ লিখলেন, ‘নো পেইন নো গেইন’। এর আগেও এমন ক্যাপশন অর্থবহ দিতে দেখা গেছে, ‘কষ্ট ছাড়া আরোগ্য হয় না, পড়ে না গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে বীরত্ব নেই। আর কষ্ট ছাড়া জয় আসে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’ 

অবশ্য ইনজুরির পাশাপাশি সমালোচকদের তিরেও কম বিদ্ধ হতে হয়নি নেইমারকে। মাঠের বাইরে থাকা ব্রাজিল তারকা কদিন আগেই ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছিলেন। সাবেক ফুটবলার রোমারিওর জন্মদিনে উপস্থিত এই তারকার কিছু ছবি ছড়িয়ে পড়ে। যেখানে নেইমারকে মোটা বলে হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অবশ্য এর জবাবও দেন তিনি।

বিজ্ঞাপন

নেইমার একটি ভিডিও শেয়ার করেতাকে নিয়ে কৌতুকে মেতে ওঠা ব্যক্তিদের ‘হেটার্স’ উল্লেখ করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। যদিও নেইমার স্বীকার করেছেন যে তার ওজন বেড়ে গেছে। তবে তাকে মোটা (ফ্যাট) বলার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি কথিত ‘হেটার্সদের’ মধ্যমাও দেখান।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’