• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বড় সুখবর পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪১
অ+
অ-
বড় সুখবর পেলেন নেইমার

পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। তার সেই জরিমানা মওকুফ করেছে ব্রাজিলের আদালত।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছে তারা। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশ বিষয়ক লাইসেন্সের দরকার নেই।

নেইমারকে জরিমানা করেছিল মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। নেইমারের বাড়ি নিয়ে তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

আরও পড়ুন

সান্তোসে ফেরার প্রতিশ্রুতি দিলেন নেইমার
নেইমারের মাঠে ফেরার সময় জানাল ব্রাজিল
দুঃখ দিয়ে সুখ কিনছেন নেইমার

বিজ্ঞাপন

ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কিনেছিলেন নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।

উল্লেখ্য, লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার। চোটের কারণে আসন্ন কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানতে আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেই চোটের পরই তার কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায়। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে।

বিজ্ঞাপন

এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন রদ্রিগো লাসমার। নেইমারের মাঠে ফেরা নিয়েও কদিন আগে গণমাধ্যমে কথা বলেছেন এ চিকিৎসক। নেইমার দ্রুত উন্নতি করলেও তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’