• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কবে দেশে ফিরবেন সাকিব, খেলবেন সুপার লিগে? 

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৪, ১০:৪০
অ+
অ-
কবে দেশে ফিরবেন সাকিব, খেলবেন সুপার লিগে? 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি। তবে তার আগে আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ রাউন্ড। আর শুরুর দিনই মাঠে নামবে সাকিব আল হাসানের দল শেখ জামাল ধানমন্ডি, যদিও তিনি বর্তমানে দেশে নেই।

বিজ্ঞাপন

সে কারণে সুপার লিগের প্রথম ম্যাচেও নিজেদের এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নুরুল হাসান সোহানের দল। পরিবারের সঙ্গে এখনও আমেরিকায় অবস্থান করছেন সাকিব। তবে তিনি কবে দেশে ফিরবেন, সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। গুঞ্জন রয়েছে ২৪ এপ্রিল দেশে ফিরতে পারেন সাকিব। অবশ্য ঢাকা পোস্টকে স্পষ্ট করে সেটিও নিশ্চিত করে জানাতে পারেননি শেখ জামালের কোচ সোহেল ইসলাম।

তবে সুপার লিগে সাকিবকে পাওয়ার আশা শেখ জামালের প্রধান এই কোচের। সোহেল জানান, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হচ্ছে সাকিবের, চেষ্টা করছে সে খেলার। সে হিসেবে আগামী ২৫ এপ্রিল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাকিবকে পেতে আশাবাদী।

আরও পড়ুন

সাকিব ছাড়াও ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত যারা
গরমের কারণে ডিপিএলের সুপার লিগ হবে বিরতি দিয়ে
‘সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান’

বিজ্ঞাপন

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার আগে গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। সবমিলিয়ে ৩৫ ক্রিকেটার এই ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন। ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও যোগ দেননি সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তবে পরেও ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এসব ক্রিকেটারের।

বিশ্বকাপের পর চোখের সমস্যার কারণে কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন সাকিব। এরপর অবশ্য বিপিএলে খেলেছেন প্রায় নিয়মিত। পরবর্তীতে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে অনেকটা আচমকা সিরিজের শেষ টেস্টের দলে সাকিব যোগ দেন। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যায়। সবমিলিয়ে বিশ্বকাপের পর আর রঙিন পোশাকে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার, ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তিনি ফের সীমিত ওভারের ফরম্যাটে ফিরতে পারেন!

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটডিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন